ইয়াবা কারবারে জড়িত অভিযোগ চট্টগ্রামে এনসিপি কর্মী গ্রেফতার

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীতে ৩ হাজার পিস ইয়াবাসহ মোঃ আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনোয়ারা উপজেলার সক্রিয় কর্মী বলে জানা গেছে।
শনিবার (২ মে) নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে।
সিএমপি সূত্র জানায়, গ্রেফতারকৃত আরিফুল ইসলাম আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের বাসিন্দা এবং মোঃ হেফাজ উদ্দিনের পুত্র। তার হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, কক্সবাজার জেলার বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, গ্রেফতারকৃত আরিফুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক আইডিতে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। দলের কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিকের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে তার উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ইয়াবা কারবারে জড়িত অভিযোগ চট্টগ্রামে এনসিপি কর্মী গ্রেফতার

০২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top