রাতের আধারে জোর পূর্বক জমির মাটি কেটে ক্ষতি সাধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

[print_bangla]

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি:

:মুন্সীগঞ্জের গজারিয়ায় রাতের আধারে জমির মাটি কেটে ক্ষতি সাধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুল কাদির।

বৃহস্পতি বার(৮অক্টোবর)বিকাল ৫ঘটিকায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর পুরান চরচাষী গ্রামে ভুক্তভোগীর অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন ভুক্তভোগী আব্দুল কাদির বলেন,তিনি ২০০১,২০০৪ সালে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর চরচাষী মৌজায় আর এস দাগ নং ২১৬২/২১৬৩/২১৬৪/২১৬৫ দাগে মোট ৮ একর জমি ক্রয় করি,যা তখন কিছু ভরাট ও কিছু ডোবা ছিল,পরবর্তীতে ২০১০ সালে আমি জমিগুলো বালু দ্বারা ভরাট করে বিভিন্ন ফসল চাষাবাদ করে আসছি,যা দেখাশোনার জন্য দুই কেয়ারটেকার রয়েছে।হঠাৎ গত ক’দিন পূর্বে গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আহমেদ,চাষীরচর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আব্দুল খালেক মুন্সীসহ গ্রামের বেশ কিছু মুরব্বি আমার কাছে আসে গ্রামের সড়ক নির্মাণের জন্য আমাকে জমি দিতে হবে,আমি তাদের কথায় রাজি হই ও জমির এক পাশ দিয়ে সড়কের জন্য জমি মেপে নিতে বলি,তাঁরা আমার জমি থেকে সড়ক ও ড্রেনের জন্য ৪০০ফুট দৈর্ঘ্যের জমিতে ২০ ফুট করে মোট ৪৫ শতাংশ জমি মেপে সড়ক নির্মাণ করতে চাইলেও আমি কোন আপত্তি করি নাই,হঠাৎ এই গ্রামের ৭/৮ পরিবার এর বিরোধী করে নানা অপ প্রচারে লিপ্ত হয়,যাদের মধ্যে উল্লেখ্য আলম,সুলতান,আবু কালাম,এনাম,জহির,ইসমাইল,মোবারক সহ কয়েকজন।

তাঁরা আকস্মিক এক্সকাভেটর দিয়ে রাতের আধারে আমার জমির মাঝখান দিয়ে কেটে গর্ত বানিয়ে ফেলে বাধা দিতে গেলে আমার কেয়ার টেকারদের মারধর করে গুরুতর আহত করে।আমার ৩০/৩৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে,সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে।আমার জমি ২০২৬ সাল প র্যন্ত আমার নামে খাজ না পরিষদ রয়েছে,আমি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি,আমি আপনাদের মাধ্যমে দেশ বাসীর কাছে বিচার চাই।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাতের আধারে জোর পূর্বক জমির মাটি কেটে ক্ষতি সাধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top