শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

বতরে হৃদয়

[print_bangla]

 

বতরে হৃদয়
জাসমিনা খাতুন

বোরো ধান উঠে গেছে ঘরে,কড়া রোদে মিনিকেটের উজ্জ্বল রূপসী ইলিশ-শরীর।

এই ফসলের ঘ্রাণে আমি মুগ্ধ; মুগ্ধতায় খুঁজি তোমার শরীরের ঘ্রাণ।

একমুঠো মিনিকেট হাতে তুলে ঘ্রাণ শুঁকে
আমি নিস্তব্ধ।

নাঙলের ফলায় চিরে ফেলা মাটির মতো
আমার হৃদয় উন্মুক্ত ও বতরে।

বৃষ্টির মতো ঝরে পড়ুক ফালি ফালি উপুড়
হওয়া চন্দ্রকলার চাঁদ…

ভরে উঠুক শিশু-শিশু স্নিগ্ধ, শোভন আলিঙ্গন।

আজ আমি তীব্র প্রেমে উজাড় করে দিতে চাই
দুকূল ছাপানো পদ্মার প্লাবনীক প্রেম…

একবার, আরও একবার, সামনে এসে দাঁড়াও—
মেলে দিতে চাই ডালপালা গ্রামের শেষ সীমানার ঐতিহাসিক বটগাছের মতো।

 

রামপুরহাট,বীরভূম,ভারত

০২ মে২০৩৬

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বতরে হৃদয়

০২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top