পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

[print_bangla]

পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা প্রতিনিধি, খুলনা।

পাইকগাছা উপজেলার সর্বত্রই শারদীয় দুর্গা পুজা উৎসব মুখর পরিবেশে পালন করার লক্ষে তার অংশ হিসেবে গদাইপুর ৭ টি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার ঘোষের সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।

সভায় বক্তব্য দেন গদাইপুর ইউনিয়নের সাতটি দুর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকদের মধ্যে প্রকাশ ঘোষ বিধান, সন্তোষ সরকার, প্রজিৎ কুমার রায়, লালু বিশ্বাস ও বিবেক দাশ প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সরদার ফারুক হোসেন ও বেনজীর আহমেদ লাল, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান,আলাউদ্দীন রাজা,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মো. ইকবাল, সাধারণ সম্পাদক মাস্টার বাবর আলী গোলদার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আবু হাসান, লিপ্টন সরদার ও সায়েদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

০৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top