ধুনটে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে চৌকিবাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা সেচ্ছাসেবক দলের সদস্য কে.এম আবু বক্কারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন।

জেলা সেচ্ছাসেবক দলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শিতলের সঞ্চলনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব উল হক রঞ্জু।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এ্যাড. রেজানুর ইসলাম খান ঠান্ডু, চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হক দুলাল, সাবেক সভাপতি এনামুল হক শাহিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিল্টন, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য শাহীন আকতার শাহীন, ফিরোজ আহম্মেদ, ,জেলা যুবদলের সাবেক সহ সভাপতি রাজ্জাকুল কবির বিদ্যুৎ, সহ-শিল্প বিষয়ক সম্পাদক সুমন খন্দকার, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ, গোসাইবাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান, ভান্ডারবাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সেচ্ছাসেবক দল নেতা আহসান হাবীব, আব্দুল আওয়াল, রুহুল আমিন নোমান,  মোখলেছুর রহমান, পারভেজ, চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান এ্যানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তন্ময় শেখ, সদস্য সচিব লিমন সরকার।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

০৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top