পার্বতীপুরে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বদরগঞ্জকে হারিয়ে নবাবগঞ্জ চ্যাম্পিয়ন

[print_bangla]

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

“নেশাকে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদকমুক্ত দেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে আজ (০৯ অক্টোবর) শুক্রবার দিনাজপুরের পার্বতীপুরে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভবের বাজার ফুটবল একাডেমি আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা।
ফাইনাল ম্যাচে নবাবগঞ্জ ও বদরগঞ্জ ফুটবল দল মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ট্রাইব্রেকারে বদরগঞ্জকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা দল।
পার্বতীপুরের ভবের বাজার চাম্পাতলী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি উপভোগ করতে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। তবে বৃষ্টির কারণে খেলায় কিছুটা বিঘ্ন ঘটে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।
টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, আহ্বায়ক, উপজেলা বিএনপি, পার্বতীপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মানজুর রশিদ। তিনি পার্বতীপুর পৌর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক, প্রগতি সংঘের আজীবন সদস্য, বিশিষ্ট জ্বালানি তেল ব্যবসায়ী ও পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত আমান আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পার্বতীপুর, দিনাজপুর।
আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয় তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে নিশ্চিত করেন আয়োজক কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পার্বতীপুরে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বদরগঞ্জকে হারিয়ে নবাবগঞ্জ চ্যাম্পিয়ন

০৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top