কাউনিয়ায় সাংবাদিকদের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কাউনিয়া উপজেলা শাখা। সভায় পূজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, পারস্পরিক সমন্বয় জোরদার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার (০৯অক্টোবর) সন্ধ্যায় কাউনিয়া উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর আয়োজনে উপজেলার বামোনের হাট কালী মন্দিরে সংগঠনের যুগ্ন আহ্বায়ক ক্ষুদিরাম বর্মনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর আহবায়ক কমিটি আহবায়ক বিজন গোস্বামী বকুল, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান,সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, কাউনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদুল ইসলাম জসিম, দৈনিক ঢাকা পত্রিকার সহবার্তা সম্পাদক মোহন রায় ফুলবাবু,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর যুগ্ম আহবায়ক বিবেকানন্দ রায়, গোপাল চন্দ্র বর্মন,সদস্য সচিব টগর রায়, সহ সদস্য সচিব, প্রদীপ গোস্বামী, সহ সদস্য সচিব দুর্গা সিংহ, সহ সদস্য সচিব বিশ্বনাথ চন্দ্র, কার্য্যকরি সদস্য সুধীর চন্দ্র রবিদাসসহ উপজেলার উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনারও প্রতীক। তাই উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্নে করতে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয়, দায়িত্বশীল ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি পূজামন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সাংবাদিক, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় সাংবাদিকদের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

০৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top