গজারিয়ায় সাবেক রাষ্ট্রদূত আবুল কাশেমের পারিবারিক কবরস্থানে ভাঙচুরের অভিযোগ

[print_bangla]

মোঃ রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ার কাজীপুরা গ্রামে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সচিব আবুল কাশেমের পারিবারিক কবরস্থানের সীমানার স্টিলের বেড়া কেটে নেওয়া এবং বিভিন্ন অংশে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, কবরস্থানের জন্য আবুল কাশেমের পরিবার ৩৯ শতাংশ জমি দান করেছিলেন। তাঁদের সম্মানে ৩ শতাংশ জায়গা পারিবারিক কবরস্থান হিসেবে নির্দিষ্ট করা হয়েছিল। অথচ সেই কবরস্থান ঘিরেই এখন বিরোধ ও ভাঙচুরের অভিযোগ!

যে পরিবার কবরস্থানের জন্য জমি দান করেছে, সেই পরিবারের কবরস্থানই যদি নিরাপদ না থাকে, তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে কবে।

পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা এবং বিরোধের আইনসম্মত নিষ্পত্তি নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গজারিয়ায় সাবেক রাষ্ট্রদূত আবুল কাশেমের পারিবারিক কবরস্থানে ভাঙচুরের অভিযোগ

০৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top