রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

[print_bangla]

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ১২৮৪তম সাহিত্য বৈঠক ০৯ই অক্টোবর ২০২৬ শুক্রবার সন্ধ্যায় লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা.মফিজুল ইসলাম মান্টুর জুম্মাপাড়াস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। শুভেচ্ছা কথা বলেন সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।স্বরচিত কবিতা পাঠ করেন কবি খন্দকার মাহফুজার রহমান, আতাউল করিম অতুল, আফজাল হোসেন। কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী আব্দুল কুদ্দুস, মেহেদী মাসুদ।গত ০৩ অক্টোবর ২০২৬ টাউন হল চত্বর পরিষদ কার্যালয়ের আঙিনায় কবি মফিজুল ইসলাম মান্টুর “স্বপ্নভোর”কাব্যগ্রন্থের নির্বাচিত কবিতা নিয়ে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের নানা দিক তুলে ধরে অনুভূতি প্রকাশ করেন পরিষদ উপদেষ্টা আতাহার আলী খান,অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ,ডা.সমর্পিতা ঘোষ। সাবেক সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ,কার্যনির্বাহী কমিটির সদস্য, আজীবন সদস্য ও শুভার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন,শ ম আমজাদ হোসেন সরকার, তাজুল ইসলাম,নিরেশ চন্দ্র মুখার্জি, নীল রতন সরকার, ভাস্কর অনিক রেজা, চিত্রশিল্পী ও সঙ্গীত শিল্পী ইশরাত জাহান কাকন,ডা.মাহনাজ ইসলাম মৈত্রী, সুনীল সরকার, মকছুদার রহমান মুকুল, আমিনুল ইসলাম হারুন, ফিরোজ চৌধুরী,পুষ্পজিৎ রায়, তৃপ্তি দত্ত,এইচ বি লাভলী,জি এস বাপ্পন ও মহসীনা আক্তার মুক্তা। অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে এবং দর্শক শ্রোতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে আরো মানসম্মত অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন কবি মফিজুল ইসলাম মান্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অপরাজিতা, সৌহার্দ্য,শ্লোক প্রমুখ। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।খবর বিজ্ঞপ্তির।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

১০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top