পঞ্চগড়ে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

[print_bangla]

মনজু হোসেন, স্টাফ রিপোর্টারঃ

মসজিদকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার না করে আল্লাহর ঘর হিসেবে এর প্রকৃত মর্যাদা ফিরিয়ে আনতে হবে। ইসলাম কোনো দল বা ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর—এমন মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করতে হবে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ফরহাদ হোসেন আজাদ বলেন, মাহফিলের নামে কেউ যাতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্মীয় অনুষ্ঠানে এমন বক্তাদের গুরুত্ব দিতে হবে, যাঁরা কোনো রাজনৈতিক দলের প্রচার না করে কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল।

এ সময় বিএনপি ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পঞ্চগড়ে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top