গজারিয়ায় মা ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড, জব্দ ৪০ হাজার মিটার জাল

[print_bangla]

মোঃ রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়ায় মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের মধ্যে দুজনকে যথাক্রমে ১৫ দিন ও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (১০ অক্টোবর) মেঘনা নদীর ভাটি বলাকি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন। উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌ-পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে মা ইলিশ শিকারের অভিযোগে পাঁচ জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাক্রমে ১৫ দিন ও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ সামাদ জানান, মা ইলিশ সংরক্ষণে নদীতে অভিযান অব্যাহত থাকবে। প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গজারিয়ায় মা ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড, জব্দ ৪০ হাজার মিটার জাল

১০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top