ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

[print_bangla]

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধিঃ

মা ইলিশ সংরক্ষণ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ সুরক্ষায় কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে ইলিশ শিকারের কোনো নৌকা বা জাল না পাওয়া গেলেও দেশীয় মৎস্যসম্পদ ধ্বংসকারী ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৪ হাজার টাকা।

শনিবার (১০ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ পরিচালনা করা হয়।

ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভেড়ামারা মৎস্যবীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মো. আমান উল্লাহসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

মৎস্য দপ্তর জানায়, পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালানোর সময় ইলিশ শিকারিদের পাওয়া যায়নি। তবে নদীর জীববৈচিত্র্য ও প্রজনন প্রক্রিয়ার জন্য চরম হুমকি হিসেবে ব্যবহৃত ৫২টি চায়না দুয়ারি জাল আটক করে পরবর্তীতে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্যসম্পদ রক্ষা, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ ও নদীর সার্বিক জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

১১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top