সাজেকে অবরোধের মধ্যেও সেনাবাহিনীর চিকিৎসাসেবা প্রদান

[print_bangla]

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে অবরোধের ফলে যোগাযোগ ব্যবস্থায় চরম প্রতিকূলতা তৈরি হলেও থেমে নেই বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম।

প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাঘাইহাট জোনের আওতাধীন করেঙ্গাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে জারুলছড়ি এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ রোববার (১১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৭ টা থেকে জারুলছড়ি এলাকার ‘নতুন দোকান’ নামক স্থানে এ চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়।

চিকিৎসাসেবা প্রদানকালে সেখানে সরেজমিনে উপস্থিত ছিলেন করেঙ্গাতলী ক্যাম্প কমান্ডার মেজর নাহিদ বিন হাফিজ। বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব দুর্গম এলাকার রোগীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। চিকিৎসা ক্যাম্পটিতে শিশু, নারী ও বয়োবৃদ্ধসহ আনুমানিক ৯০ জন স্থানীয় বাসিন্দা প্রাথমিক চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণ করেন।

অবরোধের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় পাহাড়ের দুর্গম এলাকার মানুষ যখন চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছিলেন, ঠিক তখনই সেনাবাহিনীর এ উদ্যোগ তাদের মাঝে বড় স্বস্তি এনে দিয়েছে। সাধারণ মানুষের একদম দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই মানবিক ক্যাম্পের আয়োজন করা হয়।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাজেকে অবরোধের মধ্যেও সেনাবাহিনীর চিকিৎসাসেবা প্রদান

১১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top