সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি

[print_bangla]

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবির বাধা ও জোরালো প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ১৫৩/৯-এস পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতের ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের একটি টহল দল অজ্ঞাতপরিচয়ে চার ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। ওই চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

বিষয়টি সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে বাধা দেন এবং পুশইনের চেষ্টা প্রতিহত করতে অবস্থান নেন। বিজিবির তৎপরতা ও জোরালো প্রতিবাদের মুখে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে সকাল আনুমানিক ৮টার দিকে চার ভারতীয় নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত আইন লঙ্ঘন ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি

১১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top