মহাদেবপুরে আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষক

[print_bangla]

মামুনুর রশীদ, মহাদেবপুর (নওগাঁ):

নওগাঁর শস্য ভান্ডার খ্যাত মহাদেবপুর উপজেলায় আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা।

উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা যায়, উপজেলার ১০ টি ইউনিয়নে চলতি আমন মৌসুমে প্রায় ২৯ হাজার ২ শ ৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে।

 

এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৮৬, ব্রিধান-৯৫ ব্রিধান-১০৩, বিনা-১৭, স্বর্ণা-৫সহ বিভিন্ন জাতের আমন ধান চাষ করা হচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, আমন ধানের পরিচর্যায় ব্যস্ত  সময় পার করছেন কৃষিশ্রমিক ও কৃষকেরা।

উপজেলার এনায়েতপুর ইউনিয়নের রহিমাপুর গ্রামের কৃষক মো:শফি উদ্দীন বলেন, আমি এবার প্রায় ৫ বিঘা জমিতে আমন ধান চাষ করেছি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন,আবহাওয়া অনুকূলে থাকলে ও রোগবালাই কম হলে আমন ধানের ফলন ভালো হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মহাদেবপুরে আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষক

১১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top