খরুলিয়ায় ৩ লাখ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ: অভিনব কৌশল ভেস্তে দিল এসআরবি-১৫

[print_bangla]

খরুলিয়ায় ৩ লাখ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ: অভিনব কৌশল ভেস্তে দিল এসআরবি-১৫

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)-এর হাতে ব্যর্থ হলো মাদক পাচারের এক অভিনব কৌশল।
কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ খরুলিয়া চেয়ারম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে সু-কৌশলে লুকানো ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আভিযানিক দল। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এসআরবি-১৫ সদর কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্রে জানা যায়, অপরাধ নির্মূল ও মাদকের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি বাস্তবায়নে ব্যাটালিয়নটি শুরু থেকেই বদ্ধপরিকর।
এরই ধারাবাহিকতায় কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া ও সংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

অভিযানের সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক কারবারি ছলিম উল্লাহ ও তার এক অজ্ঞাতনামা সহযোগী সিএনজি অটোরিকশাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাটালিয়ন সদস্যরা পরিত্যক্ত অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ভেতরের এক বিশেষ ও অভিনব স্থান থেকে সুকৌশলে লুকানো সর্বমোট ৩,০০,০০০ (তিন লাখ) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন।

এ ঘটনায় জড়িত পলাতক আসামি ছলিম উল্লাহ ও তার অজ্ঞাত সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সাথে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত সিএনজি অটোরিকশা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানায়, মাদকের মূল উৎপাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই বিশেষ অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

খরুলিয়ায় ৩ লাখ পিস ইয়াবাসহ সিএনজি জব্দ: অভিনব কৌশল ভেস্তে দিল এসআরবি-১৫

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top