এম এ রশীদ:
বিয়ানীবাজারে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের অর্থায়নে ২৬৩ কেজির বেশি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সম্প্রতি
‘রূপালী মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার ও উপজেলা মৎস্য কর্মকর্তা ইশতিয়াক আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ আরো অনেকে।
এদিকে পৃথক কর্মসূচিতে অংশ নেন মৎস্য অধিদপ্তর, সিলেট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক দ্বিজরাজ বর্মন ও ডা. আল মিনান নূর, বিশ্বনাথ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাসিবুল হাসান সহ আরো অনেকে।
এসম উপজেলার চারটি জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়। জলাশয়গুলো হলো উপজেলা পরিষদ পুকুর, বড়দেশ এলাকার বড় বিল, মুড়িয়া হাওর এবং চারখাইয়ের জালালাবাদ মাদ্রাসা পুকুর।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, এ কর্মসূচির মাধ্যমে উপজেলার জলাশয়গুলোতে মাছের উৎপাদন ও মৎস্যসম্পদ বৃদ্ধি পাবে। পাশাপাশি স্থানীয় মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।