
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী।
ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, ধুনট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বিএনপি নেতা আকতার আলম সেলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও শিক্ষার্থী উম্মে হাবিবা।