
সোনাগাজী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ২৬ মামলার পলাতক আসামি নিজাম ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ। মডেল থানা পুলিশের অভিযানে দেশের বিভিন্ন জেলায় ২৬ টি মামলার পলাত আসামী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নিজাম উদ্দিন প্রকাশ নিজাম ডাকাত (৫০) কে চরদরবেশ ইউনিয়নের কেরামতিয়া এলাকা থেকে
গ্রেফতার করেছেন পুলিশ। নিজাম ডাকাত কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা (আদর্শ নগর) গ্রাম এলাকার
মৃত অজি উল্ল্যাহ মাঝির পুত্র।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাশিম ২৬ টি মামলার পলাত আসামী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নিজাম ডাকাত গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...