ধুনটে কোটি টাকার সড়ক পাঁচ বছরেই ভেঙে শেষ, দূর্ভোগে দুই গ্রামের মানুষ

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট পৌর এলাকার দাসপাড়া-চান্দারপাড়া গ্রামে পাকা সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় এক মাস ধরে সড়কটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, পৌর এলাকার দাসপাড়া-চান্দারপাড়া গ্রামের সড়কটি গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে নির্মাণ করা হয়। সড়কটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। সড়কটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। অথচ পাঁচ বছর পার হওয়ার আগেই ভেঙে পড়েছে আরসিসি ঢালাই সড়ক। বন্ধ হয়ে গেছে যান চলাচল। চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যান চলাচল করতে পারছে না। এমনকি পায়ে হেঁটে চলাচল করতেও ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। এতে দৈনন্দিন যাতায়াতসহ জরুরি প্রয়োজনে চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার না করায় তাদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ ব্যক্তি ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের ভোগান্তি বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সড়কটি অল্প সময়ের মধ্যে ভেঙে পড়ায় তারা হতাশ। দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও সংস্কারের দৃশ্যমান উদ্যোগ নেই। দ্রুত সড়কটি মেরামত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি সড়কটির স্থায়িত্ব ও নির্মাণমান নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

এদিকে জনগণের অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়কটি পাঁচ বছরের মধ্যেই ভেঙে পড়ার ঘটনায় নির্মাণকাজের গুণগত মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত সংস্কারের পাশাপাশি সড়কটির বর্তমান অবস্থার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ধুনট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব বলেন, সড়কটির ক্ষতিগ্রস্থ অংশ পরিদর্শন করা হয়েছে। সড়কটি সংস্কারের জন্য প্রাক্কলন তৈরী করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। অল্প সময়ের মধ্যে সড়কটি ভেঙে পড়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে কোটি টাকার সড়ক পাঁচ বছরেই ভেঙে শেষ, দূর্ভোগে দুই গ্রামের মানুষ

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top