নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিত করণ প্রেস কনফারেন্স

[print_bangla]

নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিত করণ প্রেস কনফারেন্স

ইউসুফ হোসেন, জেলা সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিত করণ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ২.০০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ” ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক “। প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়, নলডাঙ্গা উপজেলায় প্রথম পর্যায়ে ৪০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিত করণ প্রেস কনফারেন্স

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top