
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
“ঘর থেকেই শুরু করি, দূর্যোগ সহনশীল দেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালী ও মহড়া শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, বিএনপি নেতা আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার জহুরুল ইসলাম, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, ধুনট প্রেসক্লাবের সহসভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ।