
এনামুল হক: বগুড়া জেলার ধুনট উপজেলার মহিশুরা, বাঁশপাতা বানিয়াগাতি কবরস্থানে অর্জুন গাছ রোপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গা লাগানোর উদ্বোধন করেন বদ্বীপ নিউজ ও বদ্বীপ বাংলাদেশের সম্পাদক ফজলুল হক মনোয়ার।কবরস্থানে তিনি অর্জন গাছ রোপন করেন। এর আগে রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্ট এর সৌজন্যে ওই কবরস্থানে একশটি তেজপাতা গাছের চারা রোপন করা হয়েছে।ইতোমধ্যে সেই চারাগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে। গাছ লাগানোর অনুভূতি ব্যক্ত করে ফজলুল হক মনোয়ার বলেন, জীবনের যেখানে শেষ ঠিকানা সেখানে এমন শান্ত. স্নিগ্ধ পরিবেশে গাছ লাগাতে পেরে ভালো লাগছে। মানুষতো একটা সময় এই ঠিকানাতেই শেষ শয্যা পাতে।
এসময় উপস্থিত ছিলেন বদ্বীপ নিউজের নির্বাহী সম্পাদক প্রফেসর আবদুল জলিল, বার্তা সম্পাদক এনামুল হক মনি, সহ সম্পাদক ও রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যাবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম নাবিল, শিক্ষক শরিফুল ইসলাম, কবরস্থান উপদেষ্টা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব গোলাম হোসেন, মাদ্রাসার মোহতামিম আব্দুস সাত্তার. শিক্ষক আব্দুল আলিম প্রমূখ।
এ/জে