গজারিয়ায় ফুলদী ব্রীজ নির্মাণে প্রকল্প এলাকা পরিদর্শনে সেতুমন্ত্রী

[print_bangla]

গজারিয়ায় ফুলদী ব্রীজ নির্মাণে প্রকল্প এলাকা পরিদর্শনে সেতুমন্ত্রী

মো রাসেল সরকার, গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি।

মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীর উপর  ব্রীজ নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ শেষ হয়েছে,আগামী বছর ভৌত অবকাঠামোগত কাজ শুরু হবে বলে জানিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

বৃহস্পতি বার (১৫ অক্টোবর)বিকাল ৫ ঘটিকায় উপজেলার ইমামপুর ইউনিয়ন এর রসুলপুর ফেরীঘাট সংলগ্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন,
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী,পুলিশ সুপার মো:মেনহাজুল আলম পিপিএম,সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতি:প্রধান প্রকৌশলী আজাদুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়াসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।

এ সময় সেতু মন্ত্রী বলেন,একটি প্রকল্পের দুটি কাজ থাকে, একটা হচ্ছে প্রকল্প প্রণয়ন, গ্রহণ, অনুমোদন আর একটা হচ্ছে ভৌত কাজ,ফুলদী ব্রীজের নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ,প্রণয়ন এবং অনুমোদনের কাজ এই বছরই শুরু হয়েছে,আগামী বছর ভৌত অবকাঠামোগত কাজ শুরু হবে।

ইউটার্ণ গুলো মৃত্যু ফাঁদ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন,বাংলাদেশে একটার একটা ঘটনা ঘটলেও নির্দিষ্ট করে অনুসন্ধান করা হয় না,একটা দূর্ঘটনা ঘটলে  একজন ড্রাইভারকে দোষ দেয়,একজন বলে  গাড়িটা ভালো ছিল না,আরেকজন বলে  পিছন দিক দিয়ে মারছে,যার ফলে কারণ অনুসন্ধান করা এর আগে হয়নি।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গজারিয়ায় ফুলদী ব্রীজ নির্মাণে প্রকল্প এলাকা পরিদর্শনে সেতুমন্ত্রী

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top