মানিকছড়ি গিরিকলি পাবলিক স্কুল এন্ড কলেজে যুব রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

[print_bangla]

সাজু আহমেদ, খাগড়াছড়ি-

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ইউনিটের আওতাধীন মানিকছড়ি উপজেলা দলের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে গিরিকলি পাবলিক স্কুল এন্ড কলেজে দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে মানিকছড়ি গিরিকলি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দিন’র সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. লুৎফর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি উপজেলা দলের দলনেতা রবিউল হাসান রবি। এ ছাড়াও রেড ক্রিসেন্টের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক কংহ্লা মারমা’সহ অন্যান্য শিক্ষক ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। রেড ক্রিসেন্টের জন্ম ইতিহাস ও প্রতিষ্ঠাতা মহামতি জীন হেনরি ডুনান্টের অবদান সম্পর্কে ধারণা এবং হঠাৎ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা, মানবিক মূল্যবোধ, দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় মানবিক সেবায় আরও দক্ষ ও প্রস্তুত করে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মানিকছড়ি গিরিকলি পাবলিক স্কুল এন্ড কলেজে যুব রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top