
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) সন্ধ্যা ৬টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন ও শারদীয় দুর্গাপূজা পরিদর্শন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সুষ্ঠু, সফল, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখা এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার সমন্বিত উদ্যোগ, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি জোরদারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু, এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন; রাজশাহী বিভাগীয় কমিশনার মো: ইউসুফ আলী; রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন; রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম; রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ সুইট; রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো: শামীম হোসেন; রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মো: মামুন অর রশিদ; জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী ঈশা।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ধর্মসভার সভাপতি বিশ্বনাথ সরকার; বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহীর সভাপতি ও ধর্মসভার সহ-সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস; উৎসর্গ ক্লাবের সভাপতি স্বপন কুমার রায়; টাইগার সংঘের কার্যকরী সভাপতি জনাব সুশীল কুমার আগরওয়ালাসহ বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও সামাজিক-ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।