কুষ্টিয়া বাউল সম্রাট ফকির লালন সাঁই এর ১৩৬ তম তিরোধান দিবসে দায়িত্বরত অফিসার ফোর্সের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

শুক্রবার (১৬ অক্টোবর ) সকাল ১০ ঘটিকায় বাউল সম্রাট ফকির লালন সাঁই এর ১৩৬ তম তিরোধান দিবস-২০২৬ উপলক্ষে ডিউটিরত অফিসার ও ফোর্সের ডিউটি কালীন সময়ে আচরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্তে করনীয় সম্পর্কে মোহিনী মোহন আদর্শ ডিগ্রী কলেজ মাঠে অফিসার ও ফোর্সের জন্য ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন।

বাউল সম্রাট ফকির লালন সাই এঁর ১৩৬তম তিরোধান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চেকপোস্টে ডিউটি, পিকেট ডিউটি, মোবাইল তল্লাশি/ফুট পেট্রোল ডিউটি, পুলিশ কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং ডিউটি, লস্ট এন্ড ফাউন্ড ডিউটি, স্পিড বোট ডিউটি, আর্চওয়ে গেট ডিউটি, ওয়াচ টাওয়ার ডিউটি, ট্রাফিক ডিউটি, সাদা পোশাকে ডিউটি, ডিবি পোশাকে ডিউটিসহ নানা প্রকার ডিউটিতে পর্যাপ্ত সংখ্যাক পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার কুমারখালী থানাধীন ছেঁউড়িয়ায় লালন একাডেমী চত্ত্বরে তিরোধান দিবস-২০২৬ পালনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

এসময় আরোও ‍উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া, ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়া, প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া, মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার , সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া, ডিআইও(১), ডিএসবি, কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, কুষ্টিয়া, ওসি ডিবি, কুষ্টিয়া, ইনচার্জ, সাইবার ক্রাইম ইউনিট, টিআই(প্রশাসন), কুষ্টিয়া, ইনচার্জ, কোর্ট কুষ্টিয়া সহ জেলা পুলিশের সকল অফিসারবৃন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কুষ্টিয়া বাউল সম্রাট ফকির লালন সাঁই এর ১৩৬ তম তিরোধান দিবসে দায়িত্বরত অফিসার ফোর্সের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

১৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top