
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) জয়পুরহাট, পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন শাহনাজ বেগম, পুলিশ সুপার, জয়পুরহাট।
মাস্টার প্যারেডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জয়পুরহাট এবং সহ-অধিনায়ক মোঃ মোসলেম উদ্দিন, আরআই, পুলিশ লাইন্স, জয়পুরহাট এর নেতৃত্বে জেলার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত ০৬টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন পুলিশ সুপার, জয়পুরহাট।
পরিদর্শনকালে মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ণ করেন এবং চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। সেই সাথে ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা সহ সু-শৃঙ্খলভাবে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন এবং বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পরবর্তীতে জয়পুরহাট পুলিশ লাইন্স, ড্রিলশেডে শাহনাজ বেগম এর সভাপতিত্বে ফোর্সের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার প্রত্যেক পুলিশ সদস্যদের সুশৃঙ্খল এবং আন্তরিকভাবে পেশাদারিত্বের সহিত কাজ করার নির্দেশ প্রদান পূর্বক কর্তব্য পালন কালে যে কোন সমস্যা উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার পরামর্শ প্রদান করেন।
পুলিশ সুপার ফোর্সের বিভিন্ন সমস্যাগুলো শুনেন এবং ফোর্সের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করার লক্ষে দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহন করেন।
এছাড়াও পুলিশ সুপার জয়পুরহাট জেলার ০২(দুই) জন অবসর জনিত বিদায়ী পুলিশ সদস্যদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন ।