
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর ) ৪ এপিবিএন, বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ শহীদ আবু সরোয়ার এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় অধিনায়ক বিগত কল্যাণ সভার আবেদন-নিবেদনের প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপসমূহের ওপর আলোকপাত করেন। পর্যায়ক্রমিকভাবে সকল অফিসার ও ফোর্সের চাহিদা এবং সুবিধা-অসুবিধার কথা শোনার পর অধিনায়ক মহোদয় সেগুলো বিবেচনায় নিয়ে আশু সমাধানের আশ্বাস প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় অধিনায়ক প্রতি মাসের ন্যায় র্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মাসিক কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন উক্ত ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার মোঃ নাসির উদ্দীন মন্ডল সহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সগণ।
২০২৪ ও ২০২৫ সালে ৪ এপিবিএন, বগুড়ায় কর্মরত যেসকল পুলিশ কর্মকর্তা/কর্মচারীর সন্তানেরা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, তাদের হাতে পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রেরিত ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫’ এর ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ শহীদ আবু সরোয়ার।