
কক্সবাজারে এসআরবি-১৫ এর সফল অভিযান: রামুর পৃথক এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ ৩ রোহিঙ্গা আটক
মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।
কক্সবাজার জেলায় অপরাধ দমন ও মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ধারাবাহিকতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি) এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা (বসুন্ধরা সংলগ্ন) এলাকায় পৃথক অভিযানে মোট ২৮ (আঠাশ) কেজি গাঁজা ও ০২টি বাটন মোবাইল ফোনসহ ০৩ জন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত (১৬ অক্টোবর) আনুমানিক রাত ৮টা ৫মিনিটে প্রথম অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ও ০১টি বাটন মোবাইল ফোনসহ আসামী মোঃ জুনায়েদকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে একই স্থানে ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল (১৭ অক্টোবর) আনুমানিক ভোর ৪টায় পৃথক অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা ও ০১টি বাটন মোবাইল ফোনসহ আরও ০২ জন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃতদের নিকট হতে অপরাধের কাজে ব্যবহৃত ০২টি বাটন মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়।
আসামি ০১,মোঃ জুনায়েদ (২২), পিতা: মোঃ দলিল আহমদ, ঠিকানা: ক্যাম্প-৮ ডব্লিউ, ব্লক-এস/৫২, বালুখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, ০২। কবির হোসেন (২৩), পিতা: মৃত মোহাম্মদ হোসেন, মাতা: আসিয়া খাতুন, ঠিকানা: ক্যাম্প-২, ব্লক-এ১, কুতুপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার এবং ০৩,মোহাম্মদ বেলাল (২০), পিতা: শফিক, মাতা: লায়লা বেগম, ঠিকানা: ক্যাম্প-৫, ব্লক-এ৮, কুতুপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এসআরবি-১৫ এর এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।