কাঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার প্রধান আসামি বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

[print_bangla]

মোঃ ইমরান মুন্সি, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় ছোট ভাইকে হত্যা মামলার প্রধান আসামি বড় ভাই মো. নুরুল ইসলাম নুরু হাওলাদার (৫৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মহিষকান্দি গ্রামে একটি আমগাছ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরু হাওলাদার ওই গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদারের বড় ছেলে। নিজের বসতবাড়ির দক্ষিণ পাশে মামা সোহরাব মিয়ার ঘরের কাছের একটি আমগাছে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জেরে নুরু হাওলাদারের ছোট ভাই বেল্লাল হাওলাদার (৩৫) কুপিয়ে হত্যার শিকার হন। উক্ত হত্যা মামলার প্রধান আসামি ছিলেন নুরু হাওলাদার।

ঘটনার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। স্থানীয়দের মাঝে গুঞ্জন রয়েছে, ছোট ভাইকে হত্যার অনুশোচনা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের মামা সোহরাব মিয়া জানান, শনিবার বেলা ১১টার দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা নুরু হাওলাদারকে আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাদের শিক্ষককে জানায়। পরবর্তীতে শিক্ষক স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন এবং ইউপি সদস্য মান্নান হাওলাদারকে অবহিত করেন।

সংবাদ পেয়ে দুপুর ২টার দিকে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাসের রায়হান জানান, ঘটনাটি জানতে পেরে লাশ উদ্ধারে পুলিশ টিম পাঠানো হয়েছে। মরদেহ থানায় নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠিতে প্রেরণ করা হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার প্রধান আসামি বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top