কাউনিয়ায় নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

[print_bangla]

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার মীরবাগ মহেশা এলাকায় দর্গারপাড় এলাকা থেকে পুকুরে ভাসমান অবস্থায় তাহমিনা খাতুন (২৫) নামের এক বাক্‌প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল পৌনে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে মহেশা দর্গারপাড় এলাকার আতোয়ার রহমানের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখেন এলাকার লোকজন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর লাশ উদ্ধারের খরবটি জানতে পেরে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহটি তাহমিনা খাতুনের বলে শনাক্ত করেন। নিহত তাহমিনা উপজেলার হারাগাছ পৌরসভার ফাতাংটারী এলাকার বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে নিজবাড়ি থেকে নিখোঁজ হন তাহমিনা। এরপর বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও এলাকায় মাইকিং করেও তার সন্ধান মেলেনি। তাকে না পেয়ে ১৬ অক্টোবর হারাগাছ মেট্রো থানায় সাধারণ ডায়েরি করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থেকে লাশ উদ্ধার করে রংপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

a/j

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

১৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top