৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫

[print_bangla]

৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার সদর থানার চাঞ্চল্যকর ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার মূল পরিকল্পনাকারী, মাদক পাচারকারী এবং ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মোঃ সলিম উল্লাহ (৩০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয় যে, কক্সবাজারের বহুল আলোচিত ৩ লাখ পিস ইয়াবা চোরাচালান ও উদ্ধার ঘটনার প্রধান মূল হোতা ও সমন্বয়কারী সলিম উল্লাহ চকরিয়া থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। প্রাপ্ত সংবাদের সত্যতা ও আসামির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে গত (১৭ অক্টোবর) আনুমানিক ১টা ২০ মিনিটে এসআরবি-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ডুলাহাজারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এসআরবি টিমের আকস্মিক উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে ঘিরে ফেলে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় গ্রেফতারকৃত আসামির নিকট হতে ১টি এন্ড্রয়েড মোবাইল ও ১টি বাটন মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি সংঘবদ্ধ আঞ্চলিক মাদক চোরাচালান চক্রের মূল সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদকদ্রব্য পাচারের পরিকল্পনা ও পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির পরিচয়: নাম: মোঃ সলিম উল্লাহ (৩০), পিতা: খুইল্লা মিয়া, মাতা: সুফিয়া খাতুন, ঠিকানা: খুইল্লা মিয়ার বাড়ি, সাং-জোয়ারিয়ানালা (পূর্ব মুড়াপাড়া), ইউপি-জোয়ারিয়ানালা, থানা-রামু, জেলা-কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধ এবং অপরাধীদের গ্রেফতার কল্পে এসআরবি-১৫-এর এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫

১৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top