রাজশাহী সরকারি মহিলা কলেজ এলাকা দখলমুক্ত, দেয়ালে ফুটে উঠছে নান্দনিক চিত্র

[print_bangla]

 

​মো. আলাউদ্দীন মন্ডল রাজশাহী

রাজশাহী সরকারি মহিলা কলেজ এলাকার দীর্ঘদিনের অবৈধ দখলে থাকা ফুটপাত অবশেষে দখলমুক্ত করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার অংশ হিসেবে ফুটপাত পুনরুদ্ধারের পাশাপাশি সেখানকার দেয়ালগুলোতে দৃষ্টিনন্দন আলপনা ও চিত্রাঙ্কনের কাজ শুরু হয়েছে।

​রাসিক সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের বিশেষ উদ্যোগে এই উচ্ছেদ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম গ্রহণ করা হয়। এতদিন ধরে ওই এলাকার ফুটপাত হকার ও অবৈধ স্থাপনার দখলে থাকায় পথচারী এবং সাধারণ শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হতো।

​উচ্ছেদ অভিযানের পর এখন ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন পথচারীরা। অন্যদিকে, কলেজ সংলগ্ন দেয়ালে রঙের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে পরিবেশবান্ধব ও ঐতিহ্যবাহী রকমারি চিত্রকর্ম, যা পুরো এলাকার পরিবেশে এক নতুন নান্দনিকতা এনে দিয়েছে।

​রাসিকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় একাধিক শিক্ষার্থী ও পথচারী জানান, ফুটপাত মুক্ত হওয়াতে তারা এখন নিরাপদে হাঁটতে পারছেন। আর দেয়ালে আঁকা ছবিগুলো দৃষ্টিকটু পরিবেশকে একনিমেষেই বদলে দিয়েছে।

​রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যেই এই ধারাবাহিক প্রচেষ্টা। আগামীতেও নগরের অন্যান্য ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ফুটপাত দখলমুক্ত রাখা এবং সৌন্দর্যবর্ধনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সোহেল রানা

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী সরকারি মহিলা কলেজ এলাকা দখলমুক্ত, দেয়ালে ফুটে উঠছে নান্দনিক চিত্র

১৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top