আনোয়ারার গ্রামীণ জনপদে স্ট্রিট সোলারের আলো, বদলে যাচ্ছে রাতের চিত্র

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রত্যন্ত গ্রামীণ জনপদ কৈনপুরা ও মহতরপাড়ার মেঠোপথে একসময় সন্ধ্যা নামলেই নেমে আসত ঘুটঘুটে অন্ধকার। রাতের বেলায় জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হতে ভয় পেতেন অনেকেই। অন্ধকারে চলাচলে ভোগান্তির পাশাপাশি ছিল নিরাপত্তার শঙ্কাও। তবে সেই চিত্র এখন বদলে গেছে। সড়কের মোড়ে মোড়ে জ্বলছে স্ট্রিট সোলার লাইট। আলোয় আলোকিত হয়ে উঠেছে গ্রামের পথঘাট, বাড়ছে মানুষের স্বস্তি ও নিরাপদ চলাচলের সুযোগ।

নেপাল-মঞ্জু ফাউন্ডেশনের অর্থায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে ১২৫টি স্ট্রিট সোলার লাইট। ‘বাবার স্বপ্ন, মায়ের হাতে আলোকিত গ্রাম’ স্লোগানকে সামনে রেখে নেওয়া এ উদ্যোগে বদলে গেছে উপজেলার বড়উঠান রাস্তার মাথা থেকে মহতরপাড়া হয়ে কৈনপুরা-চাতরী ব্রিজ পর্যন্ত বিস্তৃত সড়ক এলাকার রাতের দৃশ্যপট।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কৈনপুরা অগ্রণী সংঘের মাঠে এ আলোকায়ন কার্যক্রমের উদ্বোধন করেন মঞ্জু রাণী সেন।

কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মিহির কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তাপস হোড়। স্বাগত বক্তব্য দেন নেপাল-মঞ্জু ফাউন্ডেশনের কর্ণধার ও অগ্রণী সংঘের সভাপতি রঘুপতি সেন।

সরেজমিনে দেখা যায়, গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে সারিবদ্ধভাবে স্থাপন করা হয়েছে সোলার ল্যাম্পপোস্ট। দিনের বেলায় সূর্যের আলো থেকে বিদ্যুৎ সঞ্চয় করে এসব বাতি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আলো ছড়াচ্ছে। এতে রাতের আঁধার দূর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচল সহজ হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে রাতে যাতায়াতকারী মানুষ এখন আগের তুলনায় স্বস্তি বোধ করছেন।

স্থানীয় জনপদে এ উদ্যোগ শুধু সড়ক আলোকিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গ্রামীণ পরিবেশে নিরাপত্তা জোরদার এবং মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাও তৈরি করেছে। সড়কের অন্ধকারাচ্ছন্ন অংশগুলো আলোকিত হওয়ায় অপরাধ প্রতিরোধ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা কমাতেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, ‘বাবার স্বপ্নকে ধারণ করে রঘুপতি সেন গ্রামবাসীর জন্য আলোকায়নের যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের উন্নয়নে এ ধরনের মহৎ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি এলাকার বিত্তবান ও দানশীল ব্যক্তিদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

নেপাল-মঞ্জু ফাউন্ডেশনের এ উদ্যোগে রাতের অন্ধকার দূর হওয়ার পাশাপাশি গ্রামীণ জনপদে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।

S/r

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আনোয়ারার গ্রামীণ জনপদে স্ট্রিট সোলারের আলো, বদলে যাচ্ছে রাতের চিত্র

১৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top