
কাউনিয়ায় ফখরুল আলম রতন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
জহির রায়হান, কাউনিয়া (রংপুর)প্রতিনিধি।
রংপুরের কাউনিয়ায় ফখরুল আলম রতন(৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনা টি ঘটেছে সোমবার বিকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
ফকরুল আলম রতন হরিচরণ লস্কর গ্রামের মতিয়ার রহমানের পুত্র। সে বেসরকারি একটি এনজিও তে চাকুরী করতেন।
পারিবারিক সূত্রে জানাগেছে সোমবার বিকালে দূর্বৃত্তরা ফকরুল আলম রতন কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সন্ধার দিকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদল চন্দ্র মণ্ডল বলেন, হত্যাকাণ্ডে জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।