রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

[print_bangla]

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি-

ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় সরকারি ডিসিআর সম্পত্তিতে বসবাসকারী আট পরিবারের বসতভিটা দখল ও উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। ১৯ অক্টোবর ২০২৬ রোজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম নৈকাঠি স্কুলের সামনে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টা ব্যাপী এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রায় ৫০ বছর ধরে জমি ডিসিআর নিয়ে সরকারকে খাজনা দিয়ে তাঁরা ওই জমিতে বসবাস করে আসছেন। সম্প্রতি একটি প্রভাবশালী মহল ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে তাঁদের বসতভিটা দখলের চেষ্টা করছে। এ ছাড়া ভুয়া ওয়ারিশ সাজিয়ে আদালতে মামলা করে একতরফা রায় নেওয়ার মাধ্যমে তাঁদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
ভুক্তভোগীদের দাবি, আদালত থেকে সংগ্রহ করা কাগজপত্রেও বিভিন্ন ধরনের ভুল রয়েছে। এসব অসংগতির বিষয়ে তাঁরা আদালতে কাগজপত্র দাখিল করেছেন। দীর্ঘদিন ধরে বসবাস করে আসা নিজেদের ভিটেমাটি হারানোর আশঙ্কায় উদ্বেগের মধ্যে রয়েছেন। মানববন্ধনে বক্তারা বলেন, বসতভিটা থেকে উচ্ছেদ করা হলে পরিবারগুলো চরম বিপাকে পড়বে। তাঁদের মাথা গোঁজার ঠাঁইটুকুও হারাতে হবে। তাই প্রভাবশালীদের দখলচেষ্টা ও হয়রানি থেকে রক্ষা পেতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ সময় নিশী পালের নাতনি বলেন, ‘আমার দাদার একমাত্র ওয়ারিশ হিসেবে দেশে আমিই আছি। কারা এসব করছে, জানি না। আমি চাই, পরিবারগুলো প্রভাবশালীদের হাত থেকে রক্ষা পাক। মানববন্ধনে আরও বক্তব্য দেন দেলোয়ার হোসেন দিলীপ, অহিদুজ্জামান, নুরজাহান বেগম ও মজিবুর রহমান। কর্মসূচিতে স্থানীয় শতাধিক বাসিন্দা অংশ নেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

১৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top