
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুরে ট্রাকে বালু না ঢেকে পরিবহনের অপরাধে এক ট্রাক চালককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার রাত সাড়ে সাতটায় কাজিপুর-সিরাজগঞ্জ রোডের উপজেলা পরিষদ গেটের সামনে এই আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন।দণ্ডপ্রাপ্ত ট্রাক চালকের নাম সোহেল রানা(২১) তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনার পশ্চিম লক্ষীকোলা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র। ভ্রাম্যমাণ আদালত তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫২ ধারা ভঙ্গের কারণে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।এসময় ইউএনওর সাথে থাকা আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ/জে
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...