ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নি-হ-ত

[print_bangla]

 

মো রাসেল সরকার গজারিয়া

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় একরামুল হক রহি নামের স্কুল শিক্ষার্থী মটরসাইকের চালক নিহত হয়েছে। এ ঘটনায় তারই বন্ধ আরোহী আবুবকর গুরুতর আহত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা মূখি লেনের বাউশিয়া সজিব পাম্প সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত কুমিল্লা জেলার দাউদকান্দী উপজেলার সুন্দুলপুর গ্রামের মৃত হেলাল উদ্দিন এর ছেলে একরামুল হক রহি (১৭) আহত একই গ্রামের মতিন খান এর ছেলে আবুবকর (১৭)। আহতর অবস্থা অসংখ্য জনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী মোঃ রনি জানান, আমরা বিকট শব্দ পেয়ে দেখতে পাই, দুজন আরোহী সহ একটি মটর সাইকেল গুমরে মুচরে পরে আছে আমরা তাদেরকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক
ডঃ ফাহিমা তাহসিন, জানান, বিকেল ৩ টা ৫৫ মিনিটে দুজন রোগী আসে এরমধ্যে রহি নামের এক হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। আবুবকর নামের একজনের অবস্থা গুজরত হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মনির উজ্জামান জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থেকে দূর্ঘটনা কবলিত গাড়ি ও মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বীনা ময়নাতদন্ত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নি-হ-ত

২১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top