ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির সমাবেশ

[print_bangla]

 

সোহরাব সবুজ:

পরিচ্ছন্ন পরিবেশ-ডেঙ্গুমুক্ত দেবহাটা এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার দেবহাটার জনগনকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন বৃদ্ধির জন্য ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি আয়োজনে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর-বৃহস্পতিবার, সকাল ১০টায়, পারুলিয়া বাসস্টান্ডে এক মতবিনিময় সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ দেবহাটা সমিতির সহ সভাপতি রিয়াজুল ইসলাম হাসার সভাপতিত্বে এবং ফেয়ার মিশন এর পরিচালক আঃ কাদের মহিউদ্দীনের সঞ্চলনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, মহিউদ্দীন সিদ্দীকি, ঢাকাস্থ দেবহাটা সমিতির সদস্য ও ফেয়ার মিশন ঢাকা শাখার সভাপতি বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদ হোসেন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সুমন হোসেন প্রমৃখ বক্তব্য রাখেন।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনগনকে সচেতন হওয়ার আহবান জানান সাথে সাথে সরকার কতৃক নীতিমালা মেনে চলার আহবান জানান। বাড়ীর আঙ্গীনা ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করা, ফুলের টবের ট্রে, বালতি, ড্রাম, পরিত্যক্ত টায়ার, ডবের খোসা ও অন্যান্য পাত্রে পানি জমতে না দেওয়া, পানির ট্যাংক ও সংরক্ষণপাত্র ঢেকে রাখা, দিনে ও রাতে প্রয়োজন অনুযায়ী মশারী, মশা প্রতিরোধক এবং লম্বা হাতার পোশাক ব্যবহার করা এবং পরিষ্কার রাখার জন্য পরামশ দেন। মতবিনিময় সভা শেষে পারুলিয়া বাজার সহ বিভিন্ন বাজারের সচেতনমূলক লিফলেট ও ব্যানার বিতরণ করা হয়।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির সমাবেশ

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top