কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

[print_bangla]

 

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় কাউনিয়া থানা রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল আজিজ বাবু।

সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শফিউল আলম মুক্তি, যুবনেতা ও রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহবুব এবং উপজেলা যুবদল নেতা শাহীন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

সভায় আরও উপস্থিত ছিলেন হারাগাছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম ও সদস্যসচিব আব্দুর রহিম, শহীদবাগ ইউনিয়ন যুবদলের সদস্যসচিব লিটন, কুর্শা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বাবু ও সদস্যসচিব হানিফ আলী, বালাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আব্দুস সাত্তার ও যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া এবং মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাফর উদ্দীন ও সদস্যসচিব দুলুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে কাউনিয়া উপজেলা যুবদলও বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top