
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় কিশোর কিশোরী শিক্ষার্থিদের মাঝে বিনামূলে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
(২২ অক্টোবর বৃহস্পতিবার ) দুপুরে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এসব বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন,আদমদীঘি সদর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো,আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার (মুক্তা ) , আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো,জামিরুল ইসলাম, আদমদীঘি গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট আরিফ হোসেন, ইউনিয়নের সচিব সোহেল রানা, ইউনিয়ন বিএনপির সম্পাদক মখলেছার রহমান, ইউপি সদস্য তাজু আহমেদ সহ প্রমুখ।
উল্লেখ্য : এডিবি প্রকল্পের আওতায় কেনা ১৬টি বাইসাইকেল এলাকার অসহায় কিশোর কিশোরী শিক্ষার্থিদের মাঝে বিনামুল্যে বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ঠ সুত্র জানান।