
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
গত মঙ্গলবার (২০ অক্টোবর) বগুড়া জেলার, আদমদিঘী উপজেলার, চাঁপাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ০৫ টি পূজা মন্ডবে হিন্দু সম্প্রদায়ের শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে চাঁপাপুর ইউপি’র বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো,কামরুজ্জামান তিনি নগদ অর্থ এবং উপহার সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও সম্ভাব্য ইউপি মেম্বার পদপ্রার্থী এবং কৃতি সন্তান মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন যাত্রা অত্র ওয়ার্ডে পদক্ষিণ হয়।
প্রায় ২ শতাধিক ব্যক্তি, ৫১ টি মোটরসাইকেল এবং ০৪টি অটো রিকশা নিয়ে শো ডাউন ৬ নম্বর ওয়ার্ডে করেন ।
এছাড়াও এ দিন সন্ধ্যায় ৬ নম্বর ওয়ার্ডে ০৫ টি পুজা মন্ডপে কাঞ্চনপুর উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া সভাপতি এবং সেক্রেটারির হাতে নগদ আর্থিক সহায়তা এবং ৬০ পিচ করে গেঞ্জি বিতরণ করেন।
এ পূজা মণ্ডব অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন চাঁপাপুর ইউপির, বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।
তিনি বলেন, আমি ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা, আমি আগামীতে এই ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আপনারা সমর্থন করবেন। আপনাদের হাত ধরে আমি সামনে এগিয়ে যেতে চাই।
আমি এলাকার ইউপি সদস্য নির্বাচিত হলে, গরিব অসহায় দুঃখী মানুষের পাশে থেকে কাজ করো ইনশাল্লাহ। সেই সঙ্গে এলাকার উন্নয়নমূলক কাজ করবো। আপনার দোয়া ও সমর্থন একান্ত কাম্য।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিএম মনজুরুল মাহফুজ সৈকত, দপ্তর সম্পাদক বিএনপি চাঁপাপুর ইউপি,
মো,রেজাউল করিম বাদশা চাঁপাপুর ইউপি বিএনপি, মো, রুবেল হোসেন, মোঃ জুয়েল হোসেন, মোঃ ওবায়দুল তালুকদার, ফিরুজ সরকার, মহসিন আলী, আব্দুর রশিদ বিএনপি’র নেতা কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।