বিয়ানীবাজারের শেওলায় মাদক,জুয়া,চুরি-ডাকাতিবিস্তার প্রতিরোধে ওসির মতবিনিময়

[print_bangla]

এম এ রশীদ:

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুরব্বি,যুবক ও ছাত্রদের সাথে মতবিনিময় করেছেন বিয়ানীবাজার থানার (ওসি)

অত্র এলাকার বিশিষ্ট মুরব্বি আলহাজ মারুফ আহমদের সভাপতিত্বে ৪নং ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলার সভাপতি ও জাতীয় দৈনিক ‘আজকের বসুন্ধরা’ পত্রিকার বিশেষ প্রতিনিধি এম. এ রশীদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির ও প্রধান বক্তা ছিলেন থানার পরিদর্শক তদন্ত (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’ এর সিনিয়র সাংবাদিক ও প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম,যুক্তরাজ্য প্রবাসী হাজী দিলদার হোসেন খান বেলাল, আল মদিনা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্টের (সুপার) মাওলানা মোহাম্মদ
আব্দুল আউয়াল, সিলেট লালদীঘি পার হকার্স মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মাসহুদ আহমদ মাসুদ, শফি আহমদ মুন্না, চারাবই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খছরুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শেওলা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ,চারাবই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রনেতা রাফিউল আলম রাফি,  ঘড়ুয়া গ্রামের সমাজ সেবক আলা উদ্দিন আলো, মৌলানা ছয়ফুল ইসলামসহ আরো অনেকে।

বক্তারা ৪নং ওয়ার্ডে  মাদকের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ, সামাজিক প্রতিরোধের আহ্বান জানান।

শেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসী মাদকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও সামাজিক প্রতিরোধের ডাক দিয়ে স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ বলেন মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় চারাবই বাজারে এক বিশাল মাদকবিরোধী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

অত্র এলাকার মুরুব্বিয়ান যুবক ও শেওলা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের দায়িত্বে নিয়োজিত বিট অফিসার এএসআই দিদারুল আলম এবং চারাবই বাজারের অসংখ্য ব্যবসায়ীদের উপস্থিতিতে মাদকবিরোধী মতবিনিময় সভার রুপ নেয়।

বিয়ানীবাজার উপজেলা পুরোটা নিরাপদ রাখতে পুলিশকে সহযোগিতা করতে হবে জানিয়ে ওসি সতর্ক ও সচেতনতাই এসব অপকর্ম থেকে সমাজকে নিরাপদ রাখতে পারবে  যুবকরা ।

মাদক বিক্রেতা ও সেবনকারিদের তথ্য দেয়ার আহবান জানিয়ে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করে বলেন, মাদক নিয়ন্ত্রণ করতে পারলে অর্ধেক অপরাধ কমে যাবে

এসব মাদক,জুয়া, চুরি-ডাকাতিসহ নানা অপরাধ থেকে ওয়ার্ডবাসীকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন ওসি।

প্রতিবাদ সভায় বক্তারা মাদকের ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, মাদক কেবল একটি ব্যক্তি বা পরিবারকে ধ্বংস করে না, বরং পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য এটি এক মারাত্মক হুমকি। তরুণ সমাজকে এই মরণব্যাধি থেকে দূরে রাখতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা জোর দিয়ে বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়, বরং এর জন্য তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। এই আন্দোলনে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার থানার ওসি মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিয়ানীবাজারের শেওলায় মাদক,জুয়া,চুরি-ডাকাতিবিস্তার প্রতিরোধে ওসির মতবিনিময়

২৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top