– নন্দিনী লুইজা
শরতের কাঁশবনে সফেদ সাদা মেঘের মেলা,
নরম রোদে ভিজে থাকে নদীর দুটো বেলা।
সাদা কাঁশফুলগুলো দুলতে থাকে ভালোবাসার গানে,
আমার মনও তোমায় খোঁজে শরতের অবসরে।
রাতে শিউলি তলায় ঝরে পড়ে ভালোবাসা,
ঘাসের বুকে শিশির হয়ে জমে থাকে স্বপ্নরা।
কমলা বোঁটার সাদা ফুলে মিষ্টি সুবাস ভাসে,
মনে হয়, তুমি বুঝি আছো আমারই আশপাশে।
এসো,আজ কাঁশবনে দুজন হারিয়ে যাই বহুদূরে,
শরত থাকুক সাক্ষী হয়ে নীল আকাশের নীড়ে।
তোমার হাতে হাতটা রেখে বলব মনের কথা,
তুমিই আমার রোদ্দুর-সকাল,তুমিই চাঁদের ভাষা।
জানো, ফুল কুড়াই না,কুড়াই তোমার স্মৃতি,
শিউলির মতো নীরব প্রেমে খুঁজি জীবনের প্রীতি।
যে ফুল ঝরে মাটির বুকে, সে-ও তো প্রেম জানে,
নিঃশব্দে সে সুবাস ছড়ায় আপন অভিমানে।
কোনো এক ভোরে যদি আমার ঘুম ভাঙে
তোমার ডাকে,
শিউলি-ঝরা পথের শেষে তোমায় পাব পাশে।
আর কিছু চাইব না এই ছোট্ট পৃথিবীতে-
শরত জুড়ে প্রেম লিখব,কাঁশবনের সাদা কাগজে।
*এম আব্দুর রাজ্জাক *