আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

[print_bangla]

আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

​ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকম্ষিক সরেজমিনে পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ ২৪অক্টোবর শনিবার পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবার সার্বিক মান, পরিচ্ছন্নতা এবং চিকিৎসকদের উপস্থিতির বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন।

​পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা এবং হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)।

​হাসপাতাল পরিদর্শন সময়ে মন্ত্রী হাসপাতালে ভর্তি ওয়ার্ডে থাকা রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা ও মান নিয়ে এবং পরিবেশ নিয়ে রোগীদের মতামত জানেন। হাসপাতালের ওয়ার্ড সহ সার্বিক পরিচ্ছন্নতা বিষয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করার জোর নির্দেশনা দেন। এছাড়া , দায়িত্ব ফাঁকি দিয়ে অনুপস্থিত থাকা চিকিৎসকদের কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, “কর্মস্থলে অনুপস্থিত থাকা কোনোভাবেই বরদাশত করা হবে না। গাফিলতি প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।

​রোগীদের খাবারের মানোন্নয়ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বিগত সরকারের আমলে সরকারি হাসপাতালগুলোর কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। ফলে চিকিৎসা ব্যবস্থায় নানা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।”
​পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার মান বৃদ্ধিতে সরকার কোনো প্রকার ছাড় দেবে না। এ বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করে তিনি হাসপাতালের চিকিৎসক ও টেকনিশিয়ানসহ বিভিন্ন শূন্যপদ দ্রুত পূরণের প্রতিশ্রুতি প্রদান করেন ।

উল্লেখ্য, বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো প্রসূতি (গাইনি) চিকিৎসক না থাকায় সাধারণ রোগীদের ভোগান্তির বিষয়টিও তাঁর নজরে আনা হয়।

​পরিদর্শনের শেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন এক দরিদ্র ও অসহায় রোগীকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top