সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি, নতুন তথ্য দিলেন স্ত্রী

[print_bangla]

বিশেষ  প্রতিবেদক 

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী।

ঘটনার পর আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। স্বামী নিরাপদে থাকায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ভোর ৫টার ঘটনা… আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।’

এদিকে, ঘটনার বিষয়ে গণমাধ্যমকে সালমা আসিফ বলেন, ‘আসিফ আমাকে এটুকু বলেছে, কে বাবা কারা আমার গাড়িতে গুলি করেছে। আমার গাড়ির ক্ষতি করেছে। আমি ওপর থেকে সিসিটিভিতে দেখেছি। গুলির শব্দ শুনেছি। এরপর নিচ থেকে দারোয়ান ডাকাডাকি করেছে। তারপর নিচে আসছি। এরপর কেউ একজন দৌড়ে পালিয়েছে।’

এ ঘটনায় কাউকে সন্দেহ করছেন না জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে সন্দেহজনক কেউ নেই। আমরা এই জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি। সন্দেহ করার মতো কোনো ঘটনা তো আসিফের সঙ্গে কখনো ঘটেওনি। আসিফ বরাবরই সবার সঙ্গে মিলেমিশে চলেছে। সব সময় ন্যায্য কথা বলেছে। তবে এই ঘটনা অবিশ্বাস্য। বুঝতে পারছি না, কিসের থেকে কী হয়েছে। জানি না, কী হবে। আসিফ এখন ঘুমাচ্ছে। সুস্থ আছে।’

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন, গুলির ঘটনার সময় গাড়িতে আসিফ আকবর উপস্থিত ছিলেন না। ফলে তিনি অক্ষত রয়েছেন।
এই হামলার পেছনে কোনো ব্যক্তিগত কিংবা পেশাগত বিরোধ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য পায়নি।

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশের পাশাপাশি তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছেন ভক্তরা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি, নতুন তথ্য দিলেন স্ত্রী

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top