পার্বতীপুরে কৃষকদের সঙ্গে ধান কাটলেন বিএনপি নেতা মাঞ্জুর রশিদ, বিতরণ করলেন গামছা

[print_bangla]

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

‘কৃষক বাঁচলে, দেশ বাঁচবে’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার বিভিন্ন মাঠে কৃষকদের সঙ্গে ধান কাটার কর্মসূচিতে অংশ নিয়েছেন নবগঠিত পার্বতীপুর পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাঞ্জুর রশিদ। এ সময় তিনি কৃষকদের মাঝে গামছা বিতরণ করেন।

আজ (২৪ অক্টোবর) শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাঞ্জুর রশিদ কৃষকদের সঙ্গে মাঠে নেমে ধান কাটেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তাঁকে কাছে পেয়ে কৃষকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

কর্মসূচিতে মাঞ্জুর রশিদ বলেন, “বিএনপি সবসময় কৃষকদের পাশে ছিল, আছে এবং থাকবে। শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের নির্দেশনায় আমরা মাঠে-ময়দানে সাধারণ মানুষের পাশে থাকতে চাই। রাজনীতি মানে শুধু বক্তব্য দেওয়া নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো।”

তিনি আরও বলেন, কৃষকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের শ্রম ও অবদানের ওপর দেশের খাদ্যনিরাপত্তা নির্ভরশীল। তাই কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে সম্পৃক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মসূচিতে উপস্থিত কৃষকরা মাঞ্জুর রশিদের সঙ্গে ধান কাটার অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং তাঁকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

এই কর্মসূচির মধ্য দিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়া এবং তাঁদের প্রতি সংহতি প্রকাশের বিষয়টি তুলে ধরা হয়। এসময় তার সাথে ছিলেন, সাপ্তাহিক জাগো রংপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফেরদৌস আলী ও নির্বাহী সম্পাদক এবং পার্বতীপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির অন্যতম সদস্য  সাজেদুর রহমান নওশাদ সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ/জে

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পার্বতীপুরে কৃষকদের সঙ্গে ধান কাটলেন বিএনপি নেতা মাঞ্জুর রশিদ, বিতরণ করলেন গামছা

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top