
সম্পাদনায় মোঃ সোহেল রানা কাজিপুর সিরাজগঞ্জ
পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন দৈনিক বাকেরগঞ্জ পত্রিকার প্রকাশক ও বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ মাসুদ রানা। পবিত্র ভূমিতে অবস্থানকালে তিনি দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি সাংবাদিক সমাজের সকল সহকর্মীর জন্য দোয়া করেছেন।পবিত্র মক্কা-মদিনার বরকতময় পরিবেশে ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই হোক তাঁর এই সফরের মূল উদ্দেশ্য। তাঁর এই পবিত্র সফর সফল, সুন্দর ও কবুল হোক—এমন প্রত্যাশা সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের।সাংবাদিকতা পেশায় কর্মরত সকল সহকর্মীর সুস্বাস্থ্য, নিরাপত্তা, পেশাগত সফলতা এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তৌফিক কামনা করে তাঁর দোয়া সাংবাদিক সমাজের প্রতি আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধেরই বহিঃপ্রকাশ।মহান আল্লাহ তাআলা মোহাম্মদ মাসুদ রানার ওমরাহ কবুল করুন, তাঁর সকল নেক দোয়া মঞ্জুর করুন এবং তাঁকে সুস্থতা ও নিরাপত্তার সঙ্গে দেশে ফিরিয়ে আনুন। আমিন।