কক্সবাজারের চাঞ্চল্যকর ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি মামলার সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫

[print_bangla]

কক্সবাজারের চাঞ্চল্যকর ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি মামলার সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।

প্রতিষ্ঠালগ্ন থেকেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের রহস্য উদ্ঘাটনসহ হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, জঙ্গি, মাদক ও অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি-১৫) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালার মুখে সংঘটিত ডাকাতির ঘটনার অন্যতম সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এসআরবি-১৫।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫ সদর ব্যাটালিয়ন এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৪ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ১৬:২০ ঘটিকায় কক্সবাজার জেলার রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ০২নং ওয়ার্ডস্থ পশ্চিম হাসনাকাটা এলাকায় “হাসনাকাটা সবুজ বাংলা যুব সমাজ” অফিসের সামনে এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উক্ত ডাকাতি মামলার সন্দেহভাজন ডাকাত মোঃ ইমাম হোসাইন’কে আটক করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামির নিকট থেকে ১ (এক) টি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ ইমাম হোসেন(৩২) কক্সবাজার জেলার রামু থানাধীন ০১ নং ঈদগড় ইউনিয়নের ০২নং ওয়ার্ডের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি গত ১৯ অক্টোবর ২০২৬ ইং তারিখে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক পাহাড়ি এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত। উক্ত ঘটনায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারের চাঞ্চল্যকর ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি মামলার সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫

২৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top